গুলির নির্দেশদাতা কে তথ্য না দেওয়ায় সিলেটের ডিসিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দেন, সেই তথ্য সরবরাহ না করায় জেলা প্রশাসককে (ডিসি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার ৮ ফেব্রুয়ারি এ আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে সিলেটের জেলা […]

Continue Reading

আগামী সপ্তাহেই যমুনা ছাড়তে পারেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দেশে নতুন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা পদ বিলুপ্ত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বের সমাপ্তি ঘটেছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ড. ইউনূসের বিদায়ের সময় এবং […]

Continue Reading

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, আটক ঘাতক ছেলে

অনলাইন ডেস্ক: পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে কামরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লোকমান হোসেন (৫৫)। তিনি মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল […]

Continue Reading

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

অনলাইন ডেস্ক: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা শুরু হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটি-র সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রোজা […]

Continue Reading

যেকোনো উপায়ে ইরানের পরমাণু অস্ত্র ঠেকাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার সতর্ক করে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ বিরত রাখবে। প্যারিসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র দিয়ে তারা কী করবে সে বিষয়ে তারা খুবই স্পষ্ট ছিল। এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’ তিনি আরো বলেন, ‘সুতরাং যেকোনো উপায়ে আমরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের […]

Continue Reading

সরকারি গাড়ি নয়, নিজস্ব গাড়িতেই চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি নয় নিজস্ব গাড়িতে চড়বেন । বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয়করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজ দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের […]

Continue Reading

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, কঠোর নীতিমালা জারি

অনলাইন ডেস্ক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত ফির বোঝা কমাতে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এই নীতিমালায় স্পষ্ট জানানো হয়েছে যে, কোনো প্রতিষ্ঠানে ইতিমধ্যে ভর্তি থাকা শিক্ষার্থীর কাছ থেকে পুনরায় ‘পুনঃভর্তি ফি’ আদায় করা যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ […]

Continue Reading

বিসিবির প্রধান নির্বাচক পদে বাশারকে প্রস্তাব, চাইলেন সময়

অনলাইন ডেস্ক: সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো হয়েছে বাশারকে। যদিও বাশার এখনই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানা গেছে। আরো কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক […]

Continue Reading

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করতে বাংলাদেশে মেসুত ওজিল

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে দেশের মানুষের আলোচনা যখন চলছে, ঠিক তখনই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। সাবেক এই জার্মান সুপারস্টার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। জানা গেছে, রমজান উপলক্ষে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান, যেখানে […]

Continue Reading

বাবা মাঠকর্মী, মা বেচতেন ফুল: নিশাঙ্কার লড়াকু জীবনের নেপথ্য গল্প

ক্রীড়া ডেস্ক: সিংহলি ভাষায় পাতুম নামের অর্থ ‘আশা’। পাতুম নিশাঙ্কা শুধু আশা নন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার ভরসা। অথচ এই ভরসা তিনি হয়ে উঠতেই পারতেন না, যদি না প্রদীপ তার পেছনে পড়ে থাকতেন। কালুতারা বোদিয়ার চাতালে ক্রিকেট শুরু নিশাঙ্কার। দরিদ্র পরিবারের সন্তান। বাবা কালুতারা ক্রিকেট মাঠে কাজ করতেন। মাঠের ঘাস ঠিক আছে কি না দেখতেন। […]

Continue Reading