প্রথমবার এমপি হয়েই বাজিমাত, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে ইশরাক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই রাজনৈতিক অঙ্গনে চমক দেখালেন তরুণ বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজপথের আন্দোলনের সক্রিয় ভূমিকার পুরস্কার হিসেবেই তাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের […]

Continue Reading

ফুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ, আহত অন্তত ১৩

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল, বাসের চালক মো. বাসেত ও একজন পথচারী রয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর […]

Continue Reading

নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: নাফ নদী থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার […]

Continue Reading

দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। […]

Continue Reading

‘জুলাই জাতীয় সনদ’ অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে রিট

অনলাইন ডেস্ক: জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এটিকে অবৈধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। রিটে নির্বাচন কমিশন, জাতীয় […]

Continue Reading

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ভাষণ দেবেন তিনি। এক বার্তায় তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশের সব সম্প্রচার মাধ্যমকে বিটিভির সৌজন্যে ভাষণটি সম্প্রচারের অনুরোধ করেছে তথ্য মন্ত্রণালয়। এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে […]

Continue Reading

চাঁদা চাইতে এলেই খুঁটিতে বেঁধে রাখবেন: এমপি হাসনাত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেউ চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। তারপর পুলিশকে খবর দেবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে কুমিল্লার দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, ইজারাদার তার নির্ধারিত সীমানার বাইরে […]

Continue Reading

নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারত ও চীনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার […]

Continue Reading

ঝাড়ু হাতে রাস্তায় জামায়াত আমির, দিলেন রাষ্ট্র সংস্কারের ডাক

নিজস্ব প্রতিবেদক: সকালে রাজধানীর মনিপুর এলাকায় রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। ফজরের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে নিজে ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। ভিডিওতে দেখা গেছে, জামায়াত আমির প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় ব্যয় করেন পরিষ্কার-পরিচ্ছন্নতায়। নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা সংগ্রহ করেন। এছাড়া এই কার্যক্রমে ঢাকা মহানগরী […]

Continue Reading

খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন তারা (প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা)। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। জিয়ারতকালে মন্ত্রিসভার সদস্যদের […]

Continue Reading