পরীমণিকেই দোষ দিলেন জয়নাল হাজারী

নিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী পরীমণি প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করে ফের আলোচনায় এলেন ফেনীর আলোচিত রাজনীতিবিদ জয়নাল হাজারী। সম্প্রতি সাভারের বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন এই অভিনেত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে জয়নাল হাজারী এ ঘটনার জন্য পরীমণিকেই দায়ী করেন। ফেসবুকে পরীমণিকে অভিযুক্ত করে তিনি বলেন, মেয়েটা বোট ক্লাবে না […]

Continue Reading

বাংলাদেশকে টিকা প্রদানের কারণ জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উপহারে “কোভ্যাক্স” সুবিধার আওতায় মডার্নার মোট সাড়ে ২৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিষেধক টিকা দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশকে টিকা প্রদানের বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) এন্থোনি ব্লিনকেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা প্রদানের একটাই উদ্দেশ্য, আর তা হলো জীবন বাঁচানো। সেক্রেটারি […]

Continue Reading

টিকা দেওয়া শেষ হলেই খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। যত টাকা লাগে দেওয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে […]

Continue Reading

মিয়ামির ধ্বংসস্তূপ থেকে শিশুকন্যার মরদেহ টেনে তুললেন দমকলকর্মী বাবা

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক দমকলকর্মীর ৭ বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়েটির বাবা গত নয় দিন ধরে ওই ধ্বংসস্তূপেই উদ্ধার অভিযান চালাচ্ছিলেন। মেয়েটিকে যখন ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা হয় তখন তার বাবা সেই দমকলকর্মীও সেখানে ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো […]

Continue Reading

ষড়যন্ত্রকারী বলেই বিএনপি ষড়যন্ত্রের গন্ধ পায়: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। তিনি বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ১/১১ ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র। ওবায়দুল শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন। দেশে ১/১১-এর মতো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ […]

Continue Reading

লকডাউনে পাড়া-মহল্লায়ও অভিযান চালাবে বলে জানালেন র‍্যাব

নিজস্ব প্রতিবেদক : লকডাউন বাস্তবায়নে সারা দেশে পাড়া-মহল্লাতেও অভিযান পরিচালনা করছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় লকডাউনে র‌্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, লকডাউন বাস্তবায়নে র‍্যাব এখন পর্যন্ত চার শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। লকডাউনের […]

Continue Reading

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রিকশায় সরব রাজধানী

নিজস্ব প্রতিবেদক : সাতদিনের কঠোর বিধিনিষেধের আজ তৃতীয় দিন। গত দুদিনের রাজধানীর চিত্র ছিল ভিন্ন। কার্যত ছিল অনেকটাই ফাঁকা। তবে আজ সকাল থেকে অনেকটা বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। দুদিনের কড়াকড়ি কাটিয়ে রিকশায় সরব হয়ে উঠেছে রাজধানী। টুকটাক ব্যক্তিগত গাড়িও চোখে পড়েছে। পুলিশের চেকপোস্টগুলোতে অনেকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। মতিঝিল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মগবাজার, সাতরাস্তা, […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের চাপে চীন-পাকিস্তান সম্পর্ক পরিবর্তন হবে না : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের সঙ্গে চীনের একটি বিশেষ সম্পর্ক আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাকিস্তানে একজন মহান নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাই যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তান-চীন সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। একই সঙ্গে তিনি কোয়াড নিয়ে তার বিরূপ ধারণার কথা তুলে ধরেন। বলেন, এটা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। দেখা দেবে […]

Continue Reading

ভারি বর্ষণে জাপানে ভূমিধস, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বর্ষণে ভূমিধস হয়েছে জাপানে। ভয়াবহ সেই ভূমিধসে কমপক্ষে ২০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের কি পরিণতি হয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সরকারি টেলিভিশন এনএইচকে শনিবার এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে। ঘটনার পরই জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এনএইচকে বলেছে, রাজধানী […]

Continue Reading

সংসদে বিরোধী এমপিদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কয়েকটি জেলার সরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কটে রোগীর মৃত্যু, স্বাস্থ্যখাতের অনিয়ম, সংসদে দেয়া বক্তব্যকে ঘিরে বিরোধী দলের এমপিদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এসময় স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা-শরম নেই বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করেছেন তারা। শনিবার সংসদে অনির্ধারিত আলোচনায় যখন স্বাস্থ্যমন্ত্রীকে বিরোধীদলীয় সদস্যরা তুলাধুনা করেন তখন তিনি অধিবেশন কক্ষে ছিলেন না। […]

Continue Reading