কঠোর লকডাউনে প্রথম দিনে সদর দক্ষিণে প্রশাসনের তৎপরতা প্রসংসনীয়

মামুন মজুমদার : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর লকডাউনের প্রথম দিনে কুমিল্লা সদর দক্ষিণে পদুয়ার বাজার বিশ্বরোডে প্রশাসনের তৎপর ছিল। এদিকে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সদর দক্ষিণ উপজেলার নিবার্হী কর্মকর্তা শুভাশিস ঘোষ এর নেতৃত্বে বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি বলেন করোনার এই মহামারিতে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না নিজে বাঁচুন অন্যকে বাঁচান […]

Continue Reading

কুমিল্লা সদর দক্ষিনে উধাও হয়ে যাওয়া পোল্ট্রি ফিড বোঝাই ট্রাক উদ্ধার

মামুন মজুমদার : কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় পোল্ট্রি ফিড বোঝাই উধাও হয়ে যাওয়া ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে (সহকারী) আটক করেছে সদর দক্ষিন থানা পুলিশ। পুলিশ জানায়,গত মাসের ১০তারিখে রাত পৌণে বারোটায় মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ৪১৫ বস্তা পোল্ট্রি ফিড বোঝাই ট্রাকটি রওয়ানা হয়ে কুমিল্লা ছন্দু হোটেলে […]

Continue Reading

রাজধানীর হাতিরঝিল থেকে সরাতে হবে বাণিজ্যিক স্থাপনা: হাইকোর্ট

কোর্ট প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে পাবলিক ট্রাস্ট ঘোষণা করে প্রকল্প এলাকার হোটেল, রেস্তোরাঁ, দোকানসহ সব ধরনের ব্যবসায়িক-বাণিজ্যিক স্থাপনা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এসব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, তুরাগ নদীর রায়ের নীতি অনুসারে ঢাকার হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টকে পাবলিক ট্রাস্ট (জনসম্পত্তি) ঘোষণা করা হলো। এ সংক্রান্ত রুল […]

Continue Reading

লক ডাউন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

জি এম জাহিদ হোসেন টিপু চেয়ারম্যান বাতিসা ইউনিয়ন পরিষদ, চৌদ্দ গ্রাম সম্মানিত বাতিসা ইউনিয়নবাসী আসসালামুআলাইকুম ৷ আপনারা ইতিমধ্যে নিশ্চই অবগত হয়েছেন করোনা ভাইরাস পূনরায় মারাত্মক আকার ধারন করেছে ৷যার কারনে সরকার অদ্য ০১/০৭/২১ইং তাং ভোর ০৬ টা হইতে সারা দেশ ব্যাপি কঠোর লক ডাউন ঘোষনা করেছে ৷ একান্তই জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের […]

Continue Reading

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৪ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক : কয়েক দফা সয়াবিন তেলের দাম বাড়ার পর এবার কমেছে লিটারে ৪ টাকা। এতে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে লাগবে ১৪৯ টাকা। আর খোলা কিনলে দাম লাগবে ১২৫ টাকা। সয়াবিন তেলের নতুন দাম বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে। ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন […]

Continue Reading

কুড়িগ্রাম উলিপুরে আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর পেলেন না দুই প্রতিবন্ধী

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : দুই শারীরিক প্রতিবন্ধীর কাছে থেকে পর্যায়ক্রমে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েও তাদেরকে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্ধ না দেয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তা’র (তহলিশদার) বিরুদ্ধে। দুই শারীরিক প্রতিবন্ধী ভিক্ষা করে, সাহায্যের বাছুর বিক্রি করে একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আশায় টাকা প্রদান করেছিলেন তহশিলদারকে। পরে অনেক ঘূরেও ঘড় বরাদ্দ […]

Continue Reading

সিরাজগঞ্জে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী র‌্যাবের হাতে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরের মোঃ রইস উদ্দিন(৫৮) বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকুরী দেওয়ার কথা বলে একই জেলার উল্লাপাড়া থানার মোঃ আলম সরকার (৪৪), পিতা মৃত শের আলী সরকার, সাং-হাওড়া এর কাছ হতে ৫,০৫,০০০/-(পাঁচ লক্ষ পাঁচ হাজার) টাকা নেয়। পরবর্তীতে চাকুরী দিতে ব্যর্থ হলে টাকা গুলো ফেরৎ না দিয়ে আত্নসাত করে। গ্রামের অসহায়-গরীব-দিন মুজুর-খেটে […]

Continue Reading

আদমদীঘিতে প্রণোদনার সার-বীজ পেলেন ৫০০ জন কৃষক

মুক্তারুজ্জামান আদমদিঘী থেকে : চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার আদমদীঘিতে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যের এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের সভাপতি […]

Continue Reading

ধর্ষণের শিকার নারীকে “দুশ্চরিত্রা” বলা যাবে না

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলায় যেৌন নিপীড়নের শিকার নারীর চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করার সুযোগ আইন থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেজন্য সরকার বিদ্যমান সাক্ষ্য আইন সংশোধনে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী এ তথ্য জানান। […]

Continue Reading

সাঈদ খোকনের বিষয়ে কথা বলব না : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক : সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর টিকাটুলির বয়েজ ক্লাব মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। মেয়র তাপস বলেন, ওনার (সাঈদ খোকন) বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার […]

Continue Reading