বগুড়ায় ফেসবুকে প্রতারণার মূলহোতা রিনা ও সহযোগীদের তিন দিনের রিমান্ড

নিজেস্ব প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতারণার মূলহোতা রিনা ও তার সহযোগীদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে ওই তিন আসামিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাইলে বিচারক তিন দিন […]

Continue Reading

কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়ে ফেসবুকে মিথ্যাচার দুই যুবক কারাগারে

সুমাইয়া আক্তার শিখা : কুষ্টিয়ার উন্নয়ন নিয়ে মিথ্যাচার করা ২ যুবককে আটক করেছে ডিবি পুলিশ। কুষ্টিয়া শহরের থানা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম। ডিবি পুলিশ ৩০ মে ভোরে তাদের আটক করে। আটককৃত একজন পাটিকাবাড়ি নলখোলা গ্রামের মুন্সি মোখলেসুর রহমানের পুত্র মুন্সী শাহিন আহমেদ জুয়েল […]

Continue Reading

কুড়িগ্রামে লাভের পরের টাকা না পেয়ে-তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন

নয়ন দাস,কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম সদরে ঋণের টাকার অতিরিক্ত সুদ না পেয়ে বানছার উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে তার সঙ্গে থাকা মেয়ের বিয়ের গহনার ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত বানছার উদ্দিন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও […]

Continue Reading

কঠোর লগডাউনে মোড়ে মোড়ে পুলিশ, রাস্তায় মানুষও কম

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের জন্য দেশজুড়ে ‘কঠোর’ বিধিনিষেধ কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কার্যকর হওয়া এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এবারের লকডাউনে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ “কঠোর”ই করার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে […]

Continue Reading

রাজধানী মগবাজারের বিস্ফোরণে নিহত বেড়ে ১১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্নের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাসেল (২০) নামের আরো একজনের মৃত্যু। বৃহস্পতিবার (১লা জুলাই) বেলা সোয়া দুইটার সময় শেখ হাসিনা জাতীয় বার্নের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে। শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল বিষয়টি […]

Continue Reading

নেইমার-কাসেমিরোদের বিরুদ্ধে সমকামীদের অভিযোগ!

খেলাধুলা ডেস্ক : ব্রাজিলে সমকামিতার বৈধতা রয়েছে। সমকামী ও তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করলে দেশটিতে রয়েছে কঠোর শাস্তির বিধান। এবার এমন শাস্তির মুখে ব্রাজিল ফুটবল দল। নেইমার-কাসেমিরোদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সমকামীদের সংগঠন রেইনবো সিটিজেনস। চলতি কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১০টি দল। সব দলের “২৪ নম্বর” জার্সি থাকলেও ব্রাজিলের নেই। আর্জেন্টিনার পাপু […]

Continue Reading

বাজে আচরণের রাজা সাকিব

খেলাধুলা ডেস্ক : এক বছর পিছিয়ে অবশেষে পর্দা নেমেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। ফাইনালে ভারতকে হারিয়ে টেস্টের বিশ্ব সেরার খেতাব জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্লেষকদের চোখে সেরা দলের মাথাতেই উঠেছে টেস্ট সেরার মুকুট। ক্রিকেটবিষয়ক শীর্ষ সংবাদমাধ্যম ‘ইএসপিএন ক্রিকইনফো’ ভিন্নধর্মী এক আয়োজন নিয়ে হাজির হয়েছে। “দ্য ব্রিফ” নামক ফিচার স্টোরির মূল বিষয় ব্যাড বিহেভিয়ার কিং বা “বাজে […]

Continue Reading

অ্যাম্বুলেন্স ভাড়া চায় ৯ হাজার টাকা, আছে ২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক : দুপুর ২টা। ঢাকা মেডিকেলের আশেপাশের স্বজনদের ভিড়। সবার চাই খাবার, খাবার হোটেল বন্ধ। কিছু ব্যক্তি বাটিতে করে প্যাকেজ খাবার আনলেও মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে তা। খাবারের খোঁজে সকলেই। এরই মাঝে বৃদ্ধ বাবাকে নিয়ে চলছেন মমতাজ বেগম। বাবা আব্দুল মোতাল্লেব ১২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু ফিরবেন কিসে? লকডাউনে বন্ধ গণপরিবহন। […]

Continue Reading

জীবনের সুরক্ষার অনিবার্য প্রয়োজনেই এ লকডাউন : সেতু মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ জীবনের জন্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে সাময়িক অসুবিধা দেশবাসীকে মেনে নিতে হবে। আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। […]

Continue Reading

আগামী দুদিনে মডার্নার ২৫ লাখ টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার ২৫ লাখ ভ্যাক্সিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ কভিড-১৯ ভ্যাক্সিন আসবে। এছাড়া আগামী পরশু ৩রা জুলাই সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে আসবে। আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার […]

Continue Reading