ওয়ারেন্ট ভূক্ত আসামি ছাড়া পুলিশ কাউকে ধরছে না – স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ওয়ারেন্ট ছাড়া পুলিশ কাউকে ধরছে না। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, কেবল তাদেরকেই ধরা হচ্ছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিভিন্ন স্থানে কাউন্সিলর পদপ্রার্থীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হয়রানিমূলক গ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী […]

Continue Reading

আজ শহীদ আসাদ দিবস

অনলাইন ডেস্ক : আজ শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আসাদুজ্জামান।  সেই থেকে দিনটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আসাদ ছিলেন নরসিংদীর সন্তান। আজ সোমবার (২০ জানুয়ারী) ৬৯ গণঅভ্যূত্থানের মহানায়ক আসাদুজ্জামান আসাদের ৫১তম […]

Continue Reading

ভারতের নাগরিকত্ব আইন তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এটা প্রয়োজন ছিল না -প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এর কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, আমরা বুঝতে পারছি না কেন ভারত সরকার এটা করলো। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরকালে সেখানকার সংবাদমাধ্যম গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ওই সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে শনিবার এ সাক্ষাৎকার প্রকাশিত […]

Continue Reading

চট্রগ্রামে মন্ত্রীকে পেয়ে ক্ষোভ ঝাড়লেন এবং বক্তব্য বার বার থামিয়ে দিলেন চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানরা  

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের প্রথম বিভাগীয় সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামকে পেয়ে নিজেদের ক্ষোভ-অভিমান উগরে দিলেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা। এমনকি সম্মেলনে মন্ত্রীর বক্তব্য চলাকালেই তাকে কয়েক দফা থামিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন তারা। নিজেদের দাবির পক্ষে স্লোগানও দিতে দেখা […]

Continue Reading

ঢাকার দুই সিটিতে ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে -প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন ডেস্ক রিপোর্ট : অবশেষে পিছিয়ে গেলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। নতুন সময়সূচি অনুযায়ী ৩০ জানুয়ারির পরিবর্তে ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি। শনিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পূর্বনির্ধারিত সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে […]

Continue Reading

চীন সর্বোচ্চ সম্মানের সঙ্গে মুজিববর্ষ উদযাপন করবে : রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চলতি বছর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চীন তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করবে। এ বছর একই সঙ্গে উদযাপিত হবে ঢাকা-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর। তিনি বলেন, “গোটা বাংলাদেশ এ বছরটি ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপন করবে এবং এই মহামানবের প্রতি চীনা […]

Continue Reading

শুধু সচেতনতার অভাবে প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে

অনলাইন ডেস্ক : বজ্রপাত বিশেষজ্ঞ ড. মুনির আহমেদ বলেছেন, সচেতনতার অভাবে প্রতিবছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। বজ্রপাত মোকাবিলা করা সম্ভব নয়। তবে সচেতনতার মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সেভ দ্য সোসাইটি অ‌্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ‌্যাডভান্সমেন্ট (বাসা) আয়োজিত সভায় […]

Continue Reading

শ্রমিকের নূন্যতম ১৮ হাজার ন্যায্য মজুরি করার দাবীতে শ্রমিক নেতাদের আলোচনা সভা

অনলাইন ডেস্ক : ‘স্বাধীনতার ৪৯ বছরে এসে দেশের উন্নয়নের নানা কথা প্রতিদিন প্রচারিত হচ্ছে। অথচ এই উন্নয়ন আর অগ্রগতির নিয়ামক শক্তি শ্রমিকদের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি। এটা আর কবে হবে?’ প্রশ্ন শ্রমিক নেতাদের। শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা […]

Continue Reading

সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা অবনতির সুযোগ নেই – স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচন এবং সরস্বতী পূজা একদিনে হওয়ায় সরকারের কিছুই করার নেই। যদি কিছু করার থাকে তা নির্বাচন কমিশন করবে। তবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করছে সরকার। শুক্রবার রাজধানীর মগবাজারের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা […]

Continue Reading

ভারত পেঁয়াজের নিষেধাজ্ঞা প্রত্যাহার,বাজারে দাম অবশ্যই কমবে : সংসদে কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক : ভারত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পেঁয়াজের দাম অবশ্যই কমবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, পেঁয়াজের দাম এই মূহূর্তে বেশি। এখন পেয়াজের মৌসুম। ইতোমধ্যে ভারত পেঁয়াজ রফতানির ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ফলে দাম ১১০ টাকা থাকবে না, অবশ্যই কমে আসবে। বৃহস্পতিবার সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাসদ একাংশের সাধারণ […]

Continue Reading