৫ দিন পেরিয়ে গেলেও মেলেনি সামিয়ার সন্ধান

সারাদেশ

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে সামিয়া আক্তার (১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ সামিয়া আক্তার পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, গত ১২ মার্চ দুপুর আনুমানিক ১২টার দিকে সামিয়া আক্তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিকটাত্মীয়সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি।

নিখোঁজ তরুণীর ভাই মো. আয়ানিরুল ইসলাম জানান, বোনের সন্ধান না পেয়ে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি বলেন, ‘আমার বোনটি কোথায় আছে বা কী অবস্থায় আছে আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত তাকে খুঁজে বের করতে সহযোগিতা করার জন্য।’
এদিকে সামিয়ার সন্ধান না পাওয়ায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের পক্ষ থেকে কেউ তার খোঁজ পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.