সড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই: সাভারে স্বস্তির ঈদযাত্রা

সারাদেশ

অনলাইন ডেস্ক: সাভারে ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে গণপরিবহনের চাপ বেড়েছে। তবে ঘরমুখো মানুষের ভোগান্তি নেই। স্তস্তিতেই ফিরছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের এমন চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের জামগড়া, জিরাবো ও আশুলিয়ায় সড়কে গণপরিবহনের চাপ দেখা গেছে। এছাড়াও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কেও যাত্রীদের চাপ বাড়ছে।

পাটুরিয়াগামী সেলফি গাড়ির যাত্রী তৌকির হোসেন বলেন, সড়কে গাড়ি পাওয়া যাচ্ছে। তবে স্বাভাবিক ভাড়া থেকে ৩০-৪০ টাকা ভাড়া বেশি দাবি করছে বাসচালকরা।

অপরদিকে বৈশাখী গাড়ির যাত্রী আল মামুন বলেন, আমি শ্যামলী থেকে সাভার পর্যন্ত এসেছি। সড়কে কোথাও র্দীঘ যানজটে পড়তে হয়নি বলে জানান তিনি।

ওয়েলকাম বাসের চালক আমিনুল বলেন, ঈদের যাত্রীর চাপ এখনো বাড়েনি। যাত্রীদের তুলনায় গাড়ি বেশি। আশা করছি বিকেল থেকে যাত্রীদের চাপ বাড়বে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান ঢাকা পোস্টকে বলেন, গাড়ির চাপ আগের তুলনায় বেড়েছে। তবে কোথাও যানজট সৃষ্টি হয়নি। সড়ক স্বাভাবিক আছে এবং পুলিশ যাত্রীদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.