ইরানের কাছে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি চায় ইরাক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক তাদের কিছু তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পারাপারের ব্যবস্থা করতে ইরানের সঙ্গে যোগাযোগ করছে বলে দেশটির তেলমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

ওপেক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ইরাকের বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশই অপরিশোধিত তেল বিক্রি থেকে আসে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে ইরাক প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল দক্ষিণের বসরা অঞ্চলের ক্ষেত্রগুলো থেকে হরমুজ প্রণালি হয়ে রপ্তানি করত।

স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল যে প্রণালি দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালি ইরান অধিকাংশ দেশের জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে।

তেলমন্ত্রী হায়ান আবদেল গানি স্থানীয় টেলিভিশন আল-শারকিয়াকে বলেন, ‘রপ্তানি পুনরায় শুরু করতে নির্দিষ্ট কিছু তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।’

তিনি বলেন, ‘আমাদের এসব জাহাজের পরিচয়, নাম, সংযুক্তি এবং মালিকানা সম্পর্কিত তথ্য তাদের দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.