ঈদে বেনাপোল বন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সারাদেশ

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

অন্যদিকে, বাংলাদেশের ঘোষিত ছুটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতের পেট্রাপোলেও একই সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

বেনাপোল স্হলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, সরকারি নির্দেশনায় সীমিত পরিসরে কার্যক্রম চালুর কথা থাকলেও সি অ্যান্ড এফ এজেন্টদের সিদ্ধান্ত অনুযায়ী কার্যত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। তিনি আরও জানান, ২৪ মার্চ সকাল থেকে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে এবং তখনই আবার কর্মচাঞ্চল্যে ফিরবে বন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.