
বিশেষ প্রতিবেদন: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক এর বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে নামে এক ব্যবসায়ী রাজধানীর -য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে আসিফ আকবরের অনুরোধে একটি বড় অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ওই সময় এবং -এর উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এ অর্থের একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয় এবং বাকি অংশ নগদে প্রদান করা হয়।
অভিযোগকারী সালাহউদ্দিন ভূঞার দাবি, লেনদেনের পর আসিফ আকবর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। তবে অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনো পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইলে দীর্ঘ সময় ধরে নানা অজুহাতে সময়ক্ষেপণ ও তালবাহানা করা হচ্ছে বলেও জিডিতে উল্লেখ রয়েছে।
পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে এবং নিজের নিরাপত্তা বিবেচনায় আইনি পদক্ষেপ হিসেবে তিনি জিডি করেন। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর করা আবেদনে ডিউটি অফিসার আবু হানিফ স্বাক্ষর করেছেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এদিকে অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, আসিফ আকবর সম্প্রতি লন্ডনে অবস্থান করছেন।
তবে এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

