হলিউড অভিনেত্রী মেরি বেথ হার্ট আর নেই

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন আলঝেইমার রোগের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত হলিউড অভিনেত্রী মেরি বেথ হার্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার (২৮ মার্চ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার।

অভিনেত্রীর স্বামী পল শ্রেডার এবং মেয়ে মলি শ্রেডার সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, তিনি ছিলেন এক সাহসী নারী—মা, স্ত্রী এবং শিল্পী হিসেবে অনুকরণীয়।

তাদের ভাষায়, এখন তিনি সব যন্ত্রণার ঊর্ধ্বে, শান্তিতে আছেন।

হলিউডে মেরি বেথ হার্ট-এর অবদান স্মরণীয় হয়ে থাকবে তার অভিনয়ের গভীরতা ও মানবিক উপস্থিতির জন্য। সত্তরের দশকে ক্যারিয়ার শুরু করে তিনি দ্রুতই দর্শকদের মন জয় করেন।

বিশেষ করে তিনি কাজ করেছেন কিংবদন্তি পরিচালক উডি অ্যালেন এবং মার্টিন স্কোরসেসি-এর সঙ্গে।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দ্য এজ অফ ইনোসেন্স’ এবং ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’, যেগুলো আজও দর্শকদের মনে দাগ কেটে আছে।
শুধু চলচ্চিত্রেই নয়, নাট্যমঞ্চেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। তিনবার মর্যাদাপূর্ণ টনি পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। আর ‘ক্রাইমস অব দ্য হার্ট’ নাটকের জন্য অর্জন করেন অবি পুরস্কার।

তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তরা তার অভিনীত কালজয়ী কাজগুলো স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। হলিউডের ইতিহাসে তিনি এমন একজন শিল্পী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি সংখ্যার চেয়ে অভিনয়ের মানকে সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.