কুয়েত বিমানবন্দরের ফুয়েলিং কোম্পানির ট্যাংকারে ড্রোন হামলা

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত বিমানবন্দরে ফের ড্রোন হামলা হয়েছে। এর ফলে জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন ধরে যায়। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এই খবর জানিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিমানবন্দর এবং সেখানকার জ্বালানি মজুদের ওপর চালানো একাধিক হামলার মধ্যে সর্বশেষ এই হামলাটি এমন এক সময়ে ঘটল, যখন তেহরান ইসরায়েল এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে হামলা চালানোর মাধ্যমে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ আরো বিস্তৃত হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি জানিয়েছে, বুধবারের এই হামলায় কুয়েত এভিয়েশন ফুয়েলিং কম্পানির মালিকানাধীন বিমানবন্দরের জ্বালানি ট্যাংকারগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.