ট্রাম্পের ভাষণের পরপরই ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ নিয়ে বুধবার (১ মার্চ) রাতে হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণের পরপরই ইসরাইলের উত্তরাঞ্চলে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

ট্রাম্প তার ভাষণে দাবি করেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার এই মন্তব্যের ঠিক পরই ইরান আক্রমণ চালায়। ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, উত্তরে সতর্কতামূলকভাবে সাইরেন বাজানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের মাস ছাড়ালেও এখনও বন্ধের কোনো লক্ষণ নেই।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *