প্যারিসে মেসির হোটেল ভাড়া প্রতি রাতে ২০ লাখ টাকা

খেলাধুলা : বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়ার পর পরিবার নিয়ে লিওনেল মেসি আপাতত প্যারিসের লে রয়্যাল মনচিয়াও হোটেলে থাকছেন। সেখানে একসময় ছিলেন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সিনেমাজগতের বড় তারকারা। পিএসজির মাঠ পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়াম থেকে হোটেলটি মাত্র ১৫ মিনিটের পথ। বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, হলিউডের সিনেমা প্রযোজক ওয়াল্ট ডিজনি ও অভিনেতা রবার্ট ডি […]

Continue Reading

গণি প্রেসিডেন্ট থাকা অবস্থায় আলোচনায় বসবে না তালেবানরা- ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আশরাফ গণি দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কোনো আলোচনায় বসবে না তালেবানরা। বর্তমানে দেশটিতে যে অবস্থা বিরাজ করছে, তাতে সেখানে একটি রাজনৈতিক সমাধান খোঁজা খুবই কঠিন বিষয়। বিদেশি সাংবাদিকদের সঙ্গে রাজধানী ইসলামাবাদে আলোচনাকালে এসব কথা বলেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ইমরান খান আরো বলেন, তিন […]

Continue Reading

এবার তিউনিশিয়ার ১৫৫ স্থানে দাবানল আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিশিয়ার অন্তত ১৫৫টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এতে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির দমকল বাহিনী। ধারণা করা হচ্ছে, উচ্চ তাপমাত্রার কারণেই এই দাবানলের সৃষ্টি হয়েছে। সম্প্রতি তুরস্ক ও আলজেরিয়ায় ভয়াবহ দাবানল দেখা গেছে। সেই দাবানল নিয়ন্ত্রণে আসার আগেই নতুন করে তিউনিশিয়ায় দাবানলের খবর পাওয়া গেলো। এ […]

Continue Reading

মেসির পর রোনালদোকে কিনছে পিএসজি?

খেলাধুলা : প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এখন যেন চাঁদের হাট। কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস, আনহেল দি মারিয়া, নেইমারের পর সবশেষ সেখানে যোগ দেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি সম্ভবত মেসিকে কিনেই থামছেন না। তার বিশ্বাস, এমবাপ্পে হয়তো পিএসজিতে থাকবেন না। তার জায়গায় দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে! হ্যাঁ, মেসি, রোনালদো […]

Continue Reading

পিয়াসার বিএমডব্লিউ গাড়ির মালিকের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে মডেল-অভেনেত্রীসহ শোবিজ অঙ্গনের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের পৃষ্ঠপোষক ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার ব্যক্তিদের নিয়ে আলোচনা-সমালোচনা এখন ‘টক অব দ্য টাউন’। গুঞ্জন চলছে তাদের হেফাজত থেকে উদ্ধার বিলাসবহুল গাড়িগুলোর মালিকানা নিয়েও। এসব গাড়ির প্রকৃত মালিক কারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে কথিত […]

Continue Reading

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে : কাদের

নিজস্ব প্রতিবেদক : বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেতারা একদিকে জনমানুষের আতঙ্কে আছে অপরদিকে হঠকারি রাজনীতির কারণে তারা তাদের কর্মী-সামর্থকদের আস্থা হারিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপি জনগণের রাজনীতি করে না বলেই […]

Continue Reading

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বর্তমানে কানাডায় পলাতক আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চুয়াল এক বৈঠকে খুনি নূর চৌধুরীকে ফেরত দেওয়ার অনুরোধ জানান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে কানাডার […]

Continue Reading

পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুটি টিকা

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ মিনিটের ব্যবধানে কোভিড-১৯ এর দুটি টিকা (সিনোফার্মা) এক বৃদ্ধাকে পুশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জানা গেছে, ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসলে উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা আক্তারকে দুটি টিকা পুশ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। […]

Continue Reading

ঢাকা মহানগর বিএনপির ক্ষোভ নিরসনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পদ হারানো কিংবা বহিষ্কার আতঙ্কে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে দলটির হাইকমান্ডসহ নীতিনির্ধারকদের কাছে অনেকে তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। দীর্ঘদিন মহানগর রাজনীতি করে পদ না পাওয়ায় কেউ স্বেচ্ছায় নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমন পরিস্থিতিতে […]

Continue Reading

সাবেক আমলার দলে যোগ দিলেন বিএনপি ও বিভিন্ন সংস্থার ৩০ জন

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন দল ও সংস্থার ৩০ জন নেতাকর্মী এবি পার্টিতে যোগ দিয়েছেন। দলটির লক্ষ্য ও কর্মসূচির সঙ্গে একমত পোষণ করে বুধবার ফুলের তোড়া দিয়ে এবি পার্টিতে যোগ দেন তারা। বিকাল সাড়ে ৪টায় এবি পার্টি সেন্ট্রাল জোনের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। জোনের সমন্বয়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক আনোয়ার সাদাত […]

Continue Reading