কুমিল্লা তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

হালিম সৈকত, কুমিল্লা থেকে : কুমিল্লার তিতাসে প্রবাসী মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। ৩ নভেম্বর মঙ্গলবার সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং […]

Continue Reading

আওয়ামী দোসর ও একাধিক মামলার আসামি কানুনগো থেকে শ্রীপদ দেবের পদোন্নতি ও সম্পদের হিসেব নিয়ে প্রশ্ন

মোসা. সালমা আক্তার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীপদ দেব। কানুনগো থেকে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে তাঁর পদোন্নতি, একই শাখায় পুনরায় পদায়ন, সম্পদের উৎস এবং অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নানা প্রশ্ন ও […]

Continue Reading

কুমিল্লায় আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে আলোচনা ও আট সাংবাদিককে সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি : সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত না হলে অপরাধের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়ে। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন কুমিল্লার সাংবাদিক নেতারা। […]

Continue Reading

ঢাকা উত্তরা পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেট সক্রিয় গ্রাহক হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বিশেষ প্রতিবেদক : রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা নিতে গিয়ে হয়রানি, আবেদন ফেরত দেওয়া এবং দালালনির্ভরতার অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও নানা অজুহাতে সরাসরি আবেদন ফেরত দেওয়া হলেও দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে সহজেই আবেদন জমা নেওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত ফির বাইরে সাড়ে তিন হাজার থেকে আট হাজার টাকা কিংবা […]

Continue Reading

নারায়ণগঞ্জ আদালতে পেশকার থেকে সেরেস্তাদার সফিকুলের নামে-বেনামে সম্পদের পাহাড়, আয়ের উৎস নিয়ে প্রশ্ন

গাইবান্ধা প্রতিনিধি : নারায়ণগঞ্জ আদালতের সেরেস্তাদার সফিকুল ইসলামের বিপুল সম্পদ অর্জন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ১৬ গ্রেডে সরকারি চাকরিতে সীমিত বেতন-ভাতার বিপরীতে নিজ জেলা গাইবান্ধার সাঘাটা উপজেলায় গ্রামের বাড়িতে দুটি বিলাসবহুল ভবন নির্মাণ, নিজ এলাকা ও শ্বশুরবাড়ি এলাকায় নিজের এবং স্ত্রীর নামে জমি ক্রয়সহ বন্দক রাখা। বগুড়া শহরের কলোনিপাড়ায় দেড় কোটি টাকা ব্যয়ে জমিসহ বহুতল […]

Continue Reading

কুমিল্লায় এসআই জনি কান্তির বিরুদ্ধে উদ্ধারকৃত ৮৪ কেজি গাঁজা আত্মসাৎ নিয়ে তদন্ত চলমান অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা : এসপি

বিশেষ প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটি মাদক মামলায় জব্দকৃত গাঁজার পরিমাণ, মামলার এজাহারে উল্লেখিত তথ্য, আসামিদের বক্তব্য এবং তদন্তে দীর্ঘসূত্রতা—সব মিলিয়ে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মামলার প্রধান আসামির অভিযোগ, পুলিশ ১৪৪ কেজি গাঁজা উদ্ধারের পর তার মধ্যে ৮৪ কেজি আত্মসাৎ করে মাত্র ৬০ কেজি গাঁজা জব্দ দেখিয়ে আদালতে মামলা পাঠিয়েছে। যদিও […]

Continue Reading

সিলেট এলজিইডিতে ৭ উপজেলা প্রকৌশলী পদ শূন্য, জনবল সংকটে ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজের তদারকি

বিশেষ প্রতিবেদক : সিলেট জেলা এলজিইডি’র আওতাধীন সাতটি উপজেলায় উপজেলা প্রকৌশলীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পাশাপাশি বিভিন্ন উপজেলা প্রকৌশলী দপ্তরে তীব্র জনবল সংকটের কারণে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি ও বাস্তবায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে প্রকল্পের কাজের মান নিশ্চিত করতেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশলী দপ্তরের মাধ্যমে […]

Continue Reading

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার সাইয়েদ বিন আবদুল্লাহ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। তাকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা […]

Continue Reading

পাম্প বন্ধ, গাড়ির দীর্ঘ সারি; সরকার কেন এড়িয়ে যাচ্ছে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হলেও সরকার কেন এই সমস্যাটি এড়িয়ে যাচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে উদ্দেশ করে তিনি এই প্রশ্ন রাখেন। সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি গ্রেজুয়ালি […]

Continue Reading

দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করাসহ প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। তিনি বলেন, আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। সেখানে আমরা বাংলাদেশের হিন্দু […]

Continue Reading