কুমিল্লার ‘কু’ শব্দ থাকায় নতুন বিভাগের নাম হবে “মেঘনা ” ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কুমিল্লা প্রতিনিধি : আজ ২১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে গণ-ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নব-নির্মিত (৯ম-তলা) ভবন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় রামঘাটলাস্থ ১০ শতক জমির উপর নির্মিত এ ভবনে থাকছে আধুনিক সুবিধা। ৯তলা ভবনটিতে আছে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, কনফারেন্স […]

Continue Reading

দেশে দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা, ভোট গ্রহণ আগামী ১১নভেম্বর

আহসান হাবীব : দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর। বুধবার নির্বাচন ভবনে কমিশনের ৮৬তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন। এছাড়াও জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ আসনেরও তারিখ ঘোষণা করা হয়। […]

Continue Reading

দেশীয় অর্থে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব: এলজিআরডি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেশের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। আজ রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক অনুষ্ঠানে যোগদান […]

Continue Reading

দেশে সকল অনিবন্ধিত নিউজ পোর্টাল সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : দেশের অনিবন্ধিত সব নিউজ পোর্টাল আগামী সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন উচ্চ আদালত। মঙ্গলবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের […]

Continue Reading

সরকারি কর্মকর্তাদের স্যার-ম্যাডাম ডাকার রীতি নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলে সম্বোধনের কোনও রীতি নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, স্যার শব্দের অর্থ মহোদয়, আর ম্যাডাম অর্থ মহোদয়া। রুলস অব বিজনেসে দুটোর কোনটিই নেই। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ এ সংলাপের আয়োজন […]

Continue Reading

সবাই টিকা পাবেন তবে ধৈর্য ধরতে হবে

বিশেষ প্রতিনিধি : পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সবাই টিকা পাবেন, তবে টিকা পেতে ধৈর্য ধরতে হবে। সারাদেশে আমাদের টিকা কার্যক্রম চলছে। এটি চলমান থাকবে। এক সপ্তাহের মধ্যে ৫৪ লাখ ডোজ টিকা আসবে। পরের মাসে আবার ৫০ লাখ ডোজ আসবে। সবমিলিয়ে এ মাসেই এক কোটি ডোজ […]

Continue Reading

শুরু হলো বাঙ্গালী জাতির শোকের মাস আগস্ট

মাহিদুল ইসলাম : আজ থেকে শুরু হলো শোকের মাস আগস্ট । এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত […]

Continue Reading

কঠোর লকডাউন বিধিনিষেধ : যা করা যাবে, যা যাবে না

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির গত দেড় বছরে এখনই সবচেয়ে বিপর্যয়কর অবস্থা চলছে দেশে। ভাইরাসটির ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে গত এপ্রিল থেকে রোগীর সংখ্যা বাড়ছিল। মে মাসে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও জুলাই মাসে এসে রোজ আগের সব রেকর্ড ভাঙছে। এ পরিস্থিতিতে কয়দিন শিথিল করার পরে আবারও আজ শুক্রবার কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। প্রজ্ঞাপন মতে এই সময় […]

Continue Reading

১৮ বছর হলেই করোনার টিকা নেওয়া যাবে, শিগগির বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার টিকা নেওয়ার ন্যূনতম বয়স শিগগিরই ১৮ বছর করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। শুক্রবার (২৩ জুলাই) মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আবুল বাশার খুরশীদ আলম বলেন, টিকা নেয়ার বয়সসীমা কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে আমাকে […]

Continue Reading

২১ জুলাই ঈদুল আজহার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আরব জ্যোতির্বিদদের মতে ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। ১৯ জুলাই হজ বা আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে। আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান গলফ নিউজকে জানান, […]

Continue Reading