ঢাকার আশুলিয়ায় একেই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ

দুর্ঘটনা

সুচিত্রা রায় আশুলিয়া থেকে :
সাভারের আশুলিয়ায় আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তান। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কবির মন্ডলের মালিকানাধীন শ্রমিক কলোনীতে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, বিদ্যুৎ থেকে টিনের ঘরে লাগা আগুনে তাঁরা দগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন নির্মল রায় (৪৫), স্ত্রী চায়না রায় (৩৫) ও তাঁদের ছেলে নিপু রায় (১৫)। তাঁরা রাতে একই ঘরে ছিলেন। পাশের ঘরে ছিলেন আরেক ছেলে দিলীপ রায়।

এবিষয়ে দিলীপ রায় জানান, সকাল সোয়া ছয়টার দিকে থাকার ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেয়। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, একই পরিবারের দগ্ধ তিনজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।তিনি চিকিৎসকের বরাত দিয়ে আরও জানান, তাদের ৩ জনের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *