হামের সংক্রমণ ‘বজ্রপাতের মতো’, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসে পড়েছে। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে গিয়ে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার (৫ […]

Continue Reading

এনবিআরের স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক: সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-ভ্যাট সিস্টেমে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ সফলভাবে চালু করা হয়েছে। এই মডিউলে ২০টি ঝুঁকি সূচক (রিস্ক ক্রাইটেরিয়া) নির্ধারণ […]

Continue Reading

ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতি হবে না, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: আগামী চার বছরে চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতি হবে না। বরং স্থানীয় অর্থনীতি আরো শক্তিশালী ও সচল হবে।’ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান […]

Continue Reading

সংসদে নতুন সাউন্ড সিস্টেম ও দ্রুতগতির ইন্টারনেটের সুপারিশ সংসদীয় কমিটির

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি দূর করাসহ বিভিন্ন সুপারিশ করেছে তারা। বুধবার (১ এপ্রিল মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়, সংসদ অধিবেশন কক্ষে শব্দ তৈরি হওয়ার এক সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে শোষণ […]

Continue Reading

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমপি আলট্রাম্যাক্স ২’

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি এমপি আলট্রাম্যাক্স ২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোপূর্বে জি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম […]

Continue Reading

স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।’ মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন। গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় […]

Continue Reading

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে জানতে চান, ঢাকা আন্তর্জাতিক […]

Continue Reading

দ্রুত দেশে আসছে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

অনলাইন ডেস্ক: হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহে সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রামেক হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ জানান। এসময় স্বাস্থ্য সচিব রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। স্বাস্থ্য সচিব বলেন, আমাদের সন্তানরা, আমাদের ছোট বাচ্চারা মৃত্যুবরণ করেছে—সেটি কোনোভাবেই অ্যপ্রেশিয়েট […]

Continue Reading

মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

অনলাইন ডেস্ক: মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়নে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে অবৈধভাবে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও […]

Continue Reading

ল্যাপটপ হাতে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন ব্যারিস্টার জাইমা রহমান

অনলাইন ডেস্ক: ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে তিনি আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর […]

Continue Reading